ঢাকা, শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬

মহাসচিবের সাক্ষাৎকার নিয়ে বিভ্রান্তিকর শিরোনাম না করার অনুরোধ বিএনপির

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে নিয়ে ভারতের দৈনিক ‘এই সময়’–এ প্রকাশিত সাক্ষাৎকার ভুলভাবে উপস্থাপিত হয়েছে। এ নিয়ে বিভ্রান্ত না হওয়ার জন্য জনগণকে আহ্বান জানিয়েছেন মির্জা ফখরুল।মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) এক বার্তায় বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানান, মহাসচিব স্পষ্ট করেছেন—ওই সাক্ষাৎকারে তার নামে যেসব বক্তব্য প্রকাশিত হয়েছে, সেগুলো তিনি দেননি।


কিন্তু বাংলাদেশের বিভিন্ন গণমাধ্যমে এই সাক্ষাৎকারের ভিত্তিতে ভিন্ন ভিন্ন শিরোনামে সংবাদ প্রকাশিত হয়েছে, যা বিভ্রান্তিকর।বিএনপি মহাসচিব এ ধরনের সংবাদ প্রকাশের নিন্দা জানান এবং সাংবাদিকদের প্রতি অনুরোধ করেন, যেন এমন বিভ্রান্তিকর তথ্য প্রচার না করা হয়।


উল্লেখ্য, ‘এই সময়’-এ প্রকাশিত সাক্ষাৎকারে মির্জা ফখরুলকে উদ্ধৃত করে বলা হয়, বিএনপি আর কখনও জামায়াতকে ‘মাথায় উঠতে দেবে না’; জামায়াত তাদের কাছে ৩০টি আসন চেয়েছিল কিন্তু বিএনপি তাতে উৎসাহ দেখায়নি; ভারতের সঙ্গে সম্পর্ক নিয়ে বিএনপির দৃষ্টিভঙ্গি আওয়ামী লীগের থেকে ভিন্ন; এবং আগামী ফেব্রুয়ারিতে উৎসবমুখর পরিবেশে জাতীয় নির্বাচন হবে।

ads
ads
ads

Our Facebook Page

↑